গোপালগঞ্জের সেরা এসএম মডেল স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার এসএসসিতে গোপালগঞ্জ জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ১৯৫ জন। এর মধ্যে ৭৭ জনই জেলার সেরা ১০টি স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে।স্কুলগুলো হলো—জেলার প্রথম শহরের এসএম মডেল স্কুল থেকে ১৫৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৫০ জন। জিপিএ-৫ পেয়েছে জেলার মধ্যে সর্বাধিক ৪৫ জন। দ্বিতীয় শহরের বীণাপাণি সরকারি উচ্চবালিকা বিদ্যালয়, তৃতীয় স্বর্ণকলি উচ্চবিদ্যালয়, চতুর্থ মুকসুদপুর উপজেলার মৌলভী আবদুল হাই মেমোরিয়াল স্কুল, পঞ্চম টুঠামান্দ্রা উচ্চবিদ্যালয়, ষষ্ঠ কাশিয়ানীর জিসি পাইলট উচ্চবিদ্যালয়, সপ্তম নারকেলবাড়ী উচ্চবিদ্যালয়, অষ্টম কোটালীপাড়া উপজেলার এস এম ইনস্টিটিউশন, নবম নিজামকান্দি হাইস্কুল এবং দশম মুকসুদপুর উপজেলার বাটিকামারী হাইস্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে চারজন।