গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কে আজ শুক্রবার যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নারী নিহত ও শিশুসহ ৩০ জন আহত হয়েছে। নিহত ওই বাসযাত্রীর নাম আনোয়ারা বেগম (৩৫)। তিনি গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুরের সাইদার রহমানের স্ত্রী। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে নয়টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচরে গাইবান্ধাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি রাস্তার পাশে উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।