গোবিন্দগঞ্জে বাসচাপায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আজ সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। উপজেলা শহরের অদূরে কাইয়াগঞ্জ বাজার এলাকায় ঢাকা-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার তরফমনু গ্রামের তোতা মিয়া (৩২) ও মোজাম্মেল হোসেন (৩৪) এবং পাশের বালুপাড়া গ্রামের নাসির হোসেন (৪১)।পুলিশ জানায়, আজ সকাল নয়টার দিকে গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী যাত্রীবাহী একটি বাস কাইয়াগঞ্জ বাজার এলাকায় একটি ট্রাককে পাশ কাটানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই তিনজনকে চাপা দেয়। এর মধ্যে তোতা ও মোজাম্মেল ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আহত নাসিরের মৃত্যু হয়। এ ঘটনায় ১৫ জন বাসযাত্রী আহত হয়। আহত যাত্রীদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ দেলোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বাসের চালক পলাতক।