গোলানে বিদ্রোহীদের হটাল সিরীয় সেনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের পর্যবেক্ষণে থাকা গোলান মালভূমির পারাপার এলাকা পুনরায় দখলে নিয়েছে সিরিয়ার সেনারা। ওই এলাকা এর আগে সিরিয়ার বিদ্রোহীদের দখলে ছিল। ইসরায়েলের সামরিক সূত্রের বরাত দিয়ে আজ শুক্রবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।খবরে জানানো হয়, গোলান মালভূমির ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকার কাছে অবস্থিত কুনেইত্রা নামক স্থানটির দখল নেওয়ার জন্য সিরিয়ার সেনা ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই চলে। সংঘর্ষের একপর্যায়ে গত বৃহস্পতিবার কিছু সময়ের জন্য বিদ্রোহীরা এর দখল নেয়। এর কয়েক ঘণ্টা পরই ওই এলাকাটি সিরিয়ার সেনাদের দখলে চলে আসে।হেজবুল্লাহ যোদ্ধাদের সহযোগিতায় কুসেইর শহরের দখল নেওয়ার এক দিন পরই গোলান মালভূমির ওই এলাকার নিয়ন্ত্রণ নিল সিরিয়ার সেনারা।গোলান মালভূমি মধ্যপ্রাচ্যের একটি অন্যতম কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা। এর চারদিকে রয়েছে চারটি দেশ—সিরিয়া, লেবানন, ইসরায়েল ও জর্ডান। এ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই এসব দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ কারণে গোলান মালভূমি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের পর্যবেক্ষণে রয়েছে।