গোলাম আযম, নিজামী, সাকার দোসর খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বালখিল্যপনা মন্তব্য করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।’আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আশরাফ এসব কথা বলেন।আওয়ামী লীগের এই নেতা বলেন, বিরোধী দলের নেতা খালেদা জিয়া এর আগে সরকার পতনের আলটিমেটাম দিয়ে ডিসেম্বরে সরকার পতন হবে বলে ঘোষণা দিয়েছিলেন। তাঁর ওই আলটিমেটামের সঙ্গে এই ঘটনার যোগসূত্র থাকা কি স্বাভাবিক নয়? তিনি বলেন, ‘ডিসেম্বর মাস বাঙালির বিজয়ের মাস। এই ডিসেম্বরেই পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল। একাত্তরের মানবতাবিরোধী ঘাতক যুদ্ধাপরাধী গোলাম আযম, নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান, সাঈদী ও সাকার দোসর খালেদা জিয়া গণতন্ত্র ও দেশকে বিপন্ন করার স্বপ্ন দেখেছিলেন।’ তিনি বলেন, বিএনপির জন্মই হয়েছে অবৈধভাবে ক্ষমতা দখল করে। জনগণের ওপর তাদের আস্থা নেই। তাই পেছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়।আওয়ামী লীগে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, বিএনপি সব সময়ই হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতির ধারাবাহিকতায় বাংলাদেশের গৌরবোজ্জ্বল সেনাবাহিনীকে নানাভাবে বিতর্কিত করার অপচেষ্টা করেছে। তারা ক্ষমতা দখলের সিঁড়ি হিসেবে বারবার সেনাবাহিনীকে ব্যবহার করেছে। বাংলাদেশে শক্তিশালী সেনাবাহিনী গড়ে উঠুক, এটা বিএনপি চায় না বলে তিনি মন্তব্য করেন।সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের নেতা মাহবুব উল আলম হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।