গোলাম আযম হিটলারের সমতুল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী সুলতানা কামাল বলেছেন, ‘মুক্তিযুদ্ধকালে গোলাম আযমের ভূমিকা হিটলারের সমতুল্য। হিটলার নািস বাহিনীর প্রধান ছিলেন না, এমনকি সদস্যও ছিলেন না, কিন্তু তিনি ছিলেন নািস বাহিনীর অত্যাচারের মূলনায়ক।’আজ বৃহস্পতিবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এসব কথা বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। সকাল সাড়ে ১০টা থেকে তাঁকে জেরা শুরু হয়। পরে বিকেল সোয়া চারটার দিকে জেরা শেষ হয়। এ সময় গোলাম আযম ট্রাইব্যুনালে উপস্থিত থাকলেও দুপুর ১২টার দিকে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামী রোববার। সুলতানা কামাল বলেন, ‘গোলাম আযম যদিও শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর আনুষ্ঠানিক নেতা ছিলেন না, এর পরও তাঁর নির্দেশ ও নেতৃত্বে এসব সংগঠন পরিচালিত হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যা করেছেন, আমি মনে করি, আমাদের মুক্তিযুদ্ধে গোলাম আযম তেমন কাজই করেছেন।’সুলতানা কামালকে জেরা করার সময় আসামিপক্ষের আইনজীবী কফিলউদ্দিন চৌধুরী বলেন, গোলাম আযম মুক্তিযুদ্ধকালে শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর আনুষ্ঠানিক নেতা ছিলেন না। এর উত্তরে সুলতানা কামাল এসব কথা বলেন।এরপর আসামিপক্ষের আইনজীবী একাত্তরে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে হিটলার যে অবস্থানে ছিলেন, মুক্তিযুদ্ধকালে গোলাম আযম সেই অবস্থানে ছিলেন না বলে মত দেন। তিনি বলেন, হিটলারের সঙ্গে গোলাম আযমকে তুলনা করা উদ্দেশ্যমূলক ও অস্বাভাবিক।সুলতানা কামাল এর জবাবে বলেন, ‘এটা সত্য নয়।’জেরায় অপর এক প্রশ্নে আইজীবী বলেন, শান্তি কমিটি গঠনের সময় তাদের ঘোষণায় লেখা ছিল, ‘নাগরিকদের প্রাত্যহিক জীবনে স্বাভাবিক পরিবেশ সৃষ্টি এবং অহেতুক ও ভিত্তিহীন শঙ্কা দূর করতে এ কমিটি গঠন করতে বলা হয়েছে।’জবাবে সাক্ষী সুলতানা কামাল বলেন, ‘কোনো সংগঠন প্রতিষ্ঠার সময় বলে না, তারা অশান্তির জন্য গঠিত হয়েছে।’