গোলাম আযমকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধী গোলাম আযমকে গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বঙ্গবন্ধু একাডেমি জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।হেমায়েত উদ্দিন বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অরুণ সরকার রানা, হুমায়ুন কবির মিজি, আবুল কালাম আজাদ, মামুনর রশীদ ও লাইলী বেগম।বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হলে বাঙালি জাতি কলঙ্কমুক্ত হবে। তাঁরা বলেন, যত দিন যুদ্ধপরাধীদের বিচার করে ফাঁসির কাষ্ঠে ঝুলানো না যাবে, তত দিন পর্যন্ত বাঙালি জাতি পাপমুক্ত হবে না। —বাসস