গোলাম আযমকে জেলহাজতে নেওয়া হচ্ছে না কেন: মিজানুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত গোলাম আযমকে হাসপাতালে রাখার প্রয়োজন নেই, মেডিকেল বোর্ডের এমন ঘোষণার পরও তাকে কেন জেলহাজতে নেওয়া হচ্ছে না—এমন প্রশ্ন তুলেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেজয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে যুদ্ধাপরাধের বিচার দ্রুত করার দাবিতে মানববন্ধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ প্রশ্ন তোলেন মিজানুর রহমান।এ সময় মিজানুর রহমান গোলাম আযমকে হাসপাতালে রেখে ফলমূল না খাইয়ে কারাগারে পাঠানোর পরামর্শ দেন।মিজানুর রহমান বলেন, গোলাম আযম হাসপাতালে অনেক সুযোগ-সুবিধা পাচ্ছেন। হাসপাতাল থেকে স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া হচ্ছে। চিকিত্সায় অবহেলার বিষয়ে গোলাম আযমের পরিবারের অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, অভিযোগ করার অধিকার সবার আইনি অধিকার। তারা যে অভিযোগ করার সুযোগ পেয়েছে, এ থেকেই প্রমাণিত হয় যুদ্ধাপরাধীদের বিচার কতটা নমনীয়। এ নমনীয়তাকে সরকারের বদান্যতা হিসেবে আখ্যায়িত করেন মিজানুর রহমান। নমনীয়তা দূর করে বিচারপ্রক্রিয়াকে ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি।মানববন্ধনের সভাপতি ও শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, বর্তমানে শীর্ষ যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখনো হাজারো যুদ্ধাপরাধী রয়েছে, যারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। নিজেদের মধ্যেও অনেকে যুদ্ধাপরাধী রয়েছে উল্লেখ করে আনোয়ার হোসেন বলেন, জনগণ এদের একদিন চিহ্নিত করবে এবং বিচার করবে।যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানিয়ে আনোয়ার হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে দৃঢ় প্রতিজ্ঞ। বিচার বানচালের বিভিন্নমুখী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। তবে মানবন্ধনে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দলের কোনো শিক্ষককে দেখা যায়নি। এ বিষয়ে সাদা দলের আহ্বায়ক সদরুল আমিন প্রথম আলো অনলাইনকে বলেন, শিক্ষকরা কেন মানবন্ধনে যাননি, তা তিনি জানেন না। তবে কলা অনুষদের ভর্তি-সংক্রান্ত নানা বিষয়ে ব্যস্ত থাকায় তিনি নিজে উপস্থিত থাকতে পারেননি বলে দাবি করেছেন। মানবন্ধনে উপস্থিত না থাকার বিষয়ে কোনো দলীয় সিদ্ধান্ত ছিল না বলে তিনি জানান।মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ মীজানুর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।