গোলাম আযমের অপরাধ তদন্তে ট্রাইব্যুনালের তদন্তকারী দল কুমিল্লায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময়ে মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্তকারী দল আজ মঙ্গলবার কুমিল্ল¬ায় পৌঁছেছে। তদন্তকারী দলের সদস্য মতিউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।মতিউর রহমান বলেন, পাঁচ সদস্যের এ তদন্তকারী দল স্থানীয় মুক্তিযোদ্ধা ও ১৯৭১ সালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবে এবং তাঁদের সাক্ষ্য নেবে। এ সময় তদন্তকারী দলের সদস্যরা কুমিল্ল¬ার বিভিন্ন বদ্ধভূমি পরিদর্শন করবেন। পাশাপাশি তাঁরা স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করবেন।উল্লেখ্য, এর আগে তদন্তকারী দলের সদস্যরা গোলাম আযমের বিরুদ্ধে অপরাধ তদন্তে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছিলেন। ওই সময় তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার ব্যাপারে অনেক সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে বলে তদন্তকারী দলের সদস্যরা জানিয়েছেন।—বাসস