গোলাম আযমের অভিযোগ গঠনের আদেশ ২ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের তারিখ ২ মে পুনর্নির্ধারণ করা হয়েছে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন।এরপর দলটির নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২৮তম সাক্ষী ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হেলাল উদ্দিন আজ ষষ্ঠ দিনের মতো জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি তিনটি ভিডিও ক্লিপ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। বেলা দুইটায় ট্রাইব্যুনালের কার্যক্রম আবার শুরু হওযার কথা।