গোলাম আযমের আবেদনের আদেশ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে বাসা থেকে রান্না করা খাবার সরবরাহের জন্য করা আবেদনের ওপর কাল মঙ্গলবার আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আজ সোমবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন।সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে এই আবেদনের ওপর শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল মালুম। এরপর বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ বিষয়ের শুনানি শুরু হয়। শুনানি এখনো চলছে। সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম এই শুনানি করেন।