গোলাম আযমের জামিন আবেদন খারিজ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের জামিনের আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ মঙ্গলবার বিচারপতি এ টি এম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।আদেশে বলা হয়, আসামিপক্ষের জামিনের আবেদনে নতুন কোনো যুক্তি দেখানো হয়নি। বিচারের এ পর্যায়ে তাঁকে জামিন দেওয়ার কোনো কারণ ট্রাইব্যুনাল দেখছেন না। তবে গোলাম আযমকে যাতে সুচিকিত্সা দেওয়া হয়, এ জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।গ্রেপ্তারের পর থেকে গোলাম আযম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কারাকক্ষে আটক রয়েছেন। ২০ ফেব্রুয়ারি এই জামিন আবেদনের ওপর শুনানি হয়।এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ সপ্তম দিনের মতো যুক্তি উপস্থাপন শুরু করেন। তিনি গোলাম আযমের বিরুদ্ধে চতুর্থ অভিযোগ মানবতাবিরোধী অপরাধের সম্পৃক্ততার বিষয়ে যুক্তি উপস্থাপন করছেন।