গোলাম আযমের পক্ষে ভারতের জামায়াতে ইসলামী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে গ্রেপ্তারের ঘটনায় দুঃখ ও হতাশা প্রকাশ করেছেন ভারতের জামায়াতে ইসলামী হিন্দের (জেআইএইচ) আমির মাওলানা সাঈদ জালালুদ্দিন উমারি। তিনি গোলাম আযমসহ জামায়াতের গ্রেপ্তার হওয়া সদস্যদের দ্রুত ছেড়ে দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন। ভারতের একটি ইসলামি ওয়েবসাইটে (রেডিয়ান্স ভিউজ উইকলি) আজ বুধবার ওই বিবৃতি প্রকাশ করা হয়েছে।মাওলানা সাঈদ জালালুদ্দিন উমারি তাঁর ওই বিবৃতিতে বাংলাদেশের সমৃদ্ধ ইসলামিক উত্তরাধিকার সম্পর্কে শেখ হাসিনাকে স্মরণ করিয়ে দেন। গোলাম আযম ও জামায়াতের অন্য নেতাদের কারাগারে রেখে এই সমৃদ্ধ ইসলামি উত্তরাধিকার নষ্ট না করার জন্যও তিনি শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকার এঁদের দ্রুত ছেড়ে দিয়ে নিজেদের ন্যায়বিচারপ্রিয় জাতি হিসেবে প্রমাণ করবে।১৯৪৮ সালে জামায়াতে ইসলামী হিন্দ (জেআইএইচ) প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের অন্যতম কট্টরপন্থী ইসলামি দল। ১৯৪১ সালে সৈয়দ আবু আলা মওদুদীর নেতৃত্বে পাকিস্তান জামায়াতে ইসলামী গঠিত হয়। দেশ ভাগের পর এ দলটির ভারতীয় নেতারা জামায়াতে ইসলামী হিন্দ (জেআইএইচ) প্রতিষ্ঠা করেন।