গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১৩ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না—এ বিষয়ে আদেশ দেওয়া হবে ১৩ মে।আজ বুধবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই তারিখ ধার্য করেন। ট্রাইব্যুনাল গত ৬ মার্চ শর্ত সাক্ষেপে গোলাম আযমকে বাসার খাবার সরবরাহ করার আদেশ দিয়েছিলেন। ওই আদেশে সংশোধন চেয়ে গোলাম আযমের পক্ষ থেকে আবেদন করা হয়। ট্রাইব্যুনাল আজ ওই আবেদন খারিজ করে দিয়েছেন।গোলাম আযমকে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কারাকক্ষ থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গোলাম আযমের বিরুদ্ধে ১৯৭১ সালে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁকে চলতি বছরের ১১ জানুয়ারি গ্রেপ্তার করা হয়।