গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ পুনঃ দাখিলের আদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ ৫ জানুয়ারির মধ্যে পুনরায় দাখিলের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।আদেশে বলা হয়, ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ, তদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি এবং আনুষঙ্গিক নথি পর্যবেক্ষণ করেছেন। দাখিলকৃত অভিযোগে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগগুলো সঠিকভাবে শ্রেণীভুক্ত না করে অগোছালোভাবে উল্লেখ করা হয়েছে। এ জন্য আনুষ্ঠানিক অভিযোগ রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে ফিরিয়ে দিয়ে আগামী ৫ জানুয়ারির মধ্যে তা পুনরায় দাখিলের আদেশ দেওয়া হয়