গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগের শুনানি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে তাঁর উপস্থিতিতে আসামিপক্ষের অভিযোগের বিষয়ে শুনানি শুরু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক অভিযোগের বিষয়ে শুনানি শুরু করেন। আজ তিন সদস্যের ট্রাইব্যুনালে নতুন সদস্য হিসেবে বিচার কার্যক্রমে উপস্থিত ছিলেন বিচারপতি আনোয়ারুল হক। তিনি বিচারপতি এ টি এম ফজলে কবিরের স্থলাভিষিক্ত হয়েছেন। এদিকে, আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি এ টি এম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন বিচারপতি ওবায়দুল হাসান ও জেলা জজ মো. শাহীনুর ইসলাম। তবে তাঁরা আজ দাপ্তরিক কাজ করলেও বিচারিক কার্যক্রম পরিচালনা করেননি।