গোলাম আযমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পুনর্দাখিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ পুনর্দাখিল করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাষ্ট্রপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে ও ট্রাইব্যুনালে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কি না—এ বিষয়ে আদেশ দেওয়া হবে ৯ জানুয়ারি। ট্রাইব্যুনাল ওই দিনই আসামি পক্ষের দাখিল করা একটি আবেদন শুনানির জন্য দিন ধার্য করেন। আসামি পক্ষের দাখিল করা ওই আবেদনে গোলাম আযমের বিরুদ্ধে করা মামলাটির খারিজ চাওয়া হয়েছে।ট্রাইব্যুনালের কার্যক্রম আজ সকাল পৌনে ১১টায় শুরু হয়ে বেলা ১১টায় শেষ হয়।