গোলাম পরওয়ার পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ মিয়া গোলাম পরওয়ারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মতিঝিলের একটি মামলায় তাঁর রিমান্ড মঞ্জুর করা হয়। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম হারুনুর রশিদের আদালতে হাজির করে মতিঝিলের ৯(১১)১২ নম্বর মামলায় সাত দিন করে পুলিশ রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আসামি সাবেক সাংসদ মিয়া গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন। তিনি খুলনার সাবেক সাংসদ ।পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় গতকাল সোমবার রাত আটটার দিকে পরওয়ারকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে ।