গোলাম সারওয়ারকে হুমকি, ১৩ সম্পাদকের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকের ১৩ জন সম্পাদক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তাঁরা এর নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে মারাত্মক অন্তরায়।সম্পাদকেরা এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।বিবৃতিতে সই করা সম্পাদকেরা হলেন মাহবুবুল আলম (ইন্ডিপেন্ডেন্ট), রিয়াজউদ্দিন আহমেদ (দি নিউজ টুডে), মোয়াজ্জেম হোসেন (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), আনোয়ার হোসেন মঞ্জু (দৈনিক ইত্তেফাক), মতিউর রহমান (প্রথম আলো), মাহফুজ আনাম (দি ডেইলি স্টার), মতিউর রহমান চৌধুরী (মানবজমিন), এ এম এম বাহাউদ্দিন (দৈনিক ইনকিলাব) এম এ মালেক (দৈনিক আজাদী), মোজাম্মেল হক (করতোয়া), তসলিমউদ্দিন চৌধুরী (পূর্বকোণ), শ্যামল দত্ত (ভোরের কাগজ) ও দৈনিক যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল আলম। বিজ্ঞপ্তি।