গোলের সুযোগ নষ্ট করলেও ভুটানকে ৪-০ গোলে হারাল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের খেলায় নেপালকে হারিয়ে আজ সোমবার ভুটানকেও হারিয়েছে বাংলাদেশ। নেপালকে ৩-০ ও ভুটানকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ। তবে আজ ৪-০ গোলে জিতলেও বাংলাদেশ অনেক সুযোগ নষ্ট করেছে। ভুটান কিছুটা দুর্বল দল হওয়ায় হয়তো বিপদে পড়তে হয়নি। কিন্তু ভুটানের জায়গায় অন্য কোনো বড় দল হলে আজ ফলাফল অন্যও হতে পারত।শুরুটা ভালো করলেও গোলের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ৪২ মিনিট। গোলটি করেন এনামুল। এর আগে চলে গোল মিসের মহড়া। খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে বাংলাদেশ।প্রথমার্ধে এগিয়ে থেকে বাংলাদেশ শুরু করে দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের পর পায় দ্বিতীয় গোল। এবার গোলদাতা লেফট উইং নাসির। এরপর আক্রমণের জোর বাড়ালেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় আরও ১৮ মিনিট। খেলার ৬৯ মিনিটে গোল করেন মো. ইউসুফ। এরপর ৭৫ মিনিটে জিতু পেনাল্টি থেকে দলের চতুর্থ গোলটি করেন।তবে বাংলাদেশ ম্যাচটি জিতলেও গোলের সহজ সুযোগগুলো নষ্ট না করলে ব্যবধান আরও বেশি হতো।