গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামে কারিকোনা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ১২ মার্চ দ্বিতীয় সোহেল আহমদ চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সংস্থার সভাপতি আবদুল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক। সংস্থার সাধারণ সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মনু মিয়া ও আবদুল হাই। ৩২টি দল টুর্নামেন্টে অংশ নেয়।