সাম্প্রতিক সময়ে গোল্ডেন সান লিমিটেডের শেয়ারের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) প্রতিষ্ঠানটির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ জানতে চেয়ে একটি কারণ দর্শাও নোটিশ জারি করে। সেই নোটিশের জবাবে গোল্ডেন সান জানিয়েছে, এ ব্যাপারে তাদের কাছে কোনো স্পর্শকাতর তথ্য নেই এবং তাদের শেয়ারের মূল্য এই হারে কেন বৃদ্ধি পাচ্ছে, তার কোনো সুনির্দিষ্ট কারণও তাদের জানা নেই।ফার্স্ট বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা মিউচুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদ ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। উভয় অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটি আগামী ১ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করেছে।প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্রয়মূল্য অনুযায়ী তাদের শেয়ার অনুপাতে আয় (ইপিএস) ১৮ দশমিক ৮৭ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ (এনএভি) ১৩৯ দশমিক ৫৫ টাকা। প্রতিষ্ঠানটির করপোরেট ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনে কোনো মূল্যসীমা নেই।পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ বসুন্ধরা রিভারভিউ দক্ষিণা প্রকল্পের আওতায় চার কোটি ৩৪ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ১৪৩ দশমিক ২০ কাঠা জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এসইসির অনুমোদন সাপেক্ষে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মোট তহবিল ১২০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০০ কোটি টাকায় উন্নীত করতে চায়।ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড প্রতিষ্ঠানটির অন্যতম করপোরেট পৃষ্ঠপোষক মেট্রো স্পিনিং লিমিটেড আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানটির মোট ৩৬ লাখ শেয়ারের মধ্যে ছয় লাখ শেয়ার বর্তমান বাজারমূল্য অনুযায়ী বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।