গোড়াই হাইওয়ে পুলিশের ওসি বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানকে বরখাস্ত করেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক জানান, চাঁদাবাজি নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়েছে।প্রসঙ্গত, আজ বুধবার প্রথম আলোয় এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশ বেপরোয়াভাবে চাঁদাবাজি শুরু করেছে। গোড়াই হাইওয়ে পুলিশের ওসি আসাদুজ্জামান প্রথম আলো প্রতিবেদককে বলেছিলেন, ‘আমি চাঁদাবাজি করি। পারলে আমার বিরুদ্ধে লেখেন।’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক আজ প্রথম আলোকে বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশ বেপরোয়াভাবে চাঁদাবাজি শুরু করেছে বলে যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারে ব্যবস্থা না নিয়ে ওসি যে বক্তব্য দিয়েছে তা সমীচীন নয়। তাই তাঁকে বরখাস্ত করা হয়েছে।