গোয়া উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বুধবার সন্ধ্যায় ভারতের ৪২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হলো গোয়ার মারগাঁও শহরে। এদিন সন্ধ্যায় মারগাঁওয়ের রবীন্দ্র ভবনে প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন শাহরুখ খান। এ সময় উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অম্বিকা সোনি, গোয়ার মুখ্যমন্ত্রী দিগম্বর কামাতসহ দেশ-বিদেশের প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা ও তারকারা। উৎসবে এবার ৬৫ দেশের ১৫০টি ছবি অংশ নিচ্ছে।