গোয়ার উৎসব উদ্বোধন করবেন শাহরুখ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গোয়ায় ৪২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআইএ) উদ্বোধন করবেন বলিউডের তারকা শাহরুখ খান। গোয়ায় ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই ১০ দিনের উৎসব। এ ব্যাপারে এক বিবৃতিতে উৎসবের পরিচালক শঙ্কর মোহন বলেন, গোয়ার মারগাঁওয়ের রবীন্দ্র ভবন মিলনায়তনে পতাকা উত্তোলনের মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করবেন শাহরুখ। উৎসবে ৬৫টি দেশের শতাধিক ছবি প্রদর্শন করা হবে। শঙ্কর বলেন, উৎসবটি হবে ভারতীয় চলচ্চিত্রনির্মাতা, শিল্পী ও বিশেষজ্ঞদের সঙ্গে অন্যান্য দেশের নির্মাতা ও শিল্পীদের সাংস্কৃতিক বিনিময়ের কেন্দ্র। ওয়েবসাইট।