গোয়ালন্দে একজ জাগরণের আবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একজ জাগরণ আয়োজিত বুধবার সন্ধ্যায় রাজবাড়ীর গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন মুক্তিযোদ্ধা আনছার ক্লাব প্রাঙ্গণে আবৃত্তিসন্ধ্যা অনুষ্ঠিত হয়। ‘জাগরণের আলোয় উদ্ভাসিত হোক সমাজ’—এই স্লোগান সামনে রেখে একজ জাগরণের আহ্বায়ক সুজন সরওয়ারের সভাপতিত্বে মাহমুদুল হাসানের উপস্থাপনায় ফরিদপুর আবৃত্তি সংসদ, ফরিদপুর অঙ্কুর, রাজবাড়ী আবৃত্তি পরিষদ ও প্রিয়তমাষু আবৃত্তি নিকেতনের সদস্যরা আবৃত্তি পরিবেশন করেন।