গোয়ালন্দে বাসের চাপায় এনজিও কর্মী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানেল ঘাট নামক এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে আজ বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মোহসীনা আক্তার (৩৮) নামের একজন এনজিও কর্মী নিহত হয়েছেন।নিহত মোহসীনা আক্তার বেসরকারি উন্নয়ন সংগঠন দৌলতদিয়ার অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার কমিউনিটি ফ্যাসিলিটেটর ও উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের অধিবাসী।প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, অফিস শেষে বাড়ি যাওয়ার জন্য দুপুরে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ক্যানেল ঘাট নামক এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন মোহসীনা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। বাসের চালক পলাতক।