গোয়ালন্দে মুক্তবাণী নাট্যগোষ্ঠীর নাটক মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সাংস্কৃতিক সংগঠন মুক্তবাণী নাট্য সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে গলি থেকে রাজপথ ও প্রেম হলো অভিশাপ নাটক মঞ্চস্থ হয়েছে। ৫ ও ৬ এপ্রিল গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে রঞ্জন দেবনাথ চক্রবর্তীর রচনা ও রণজিত্ চক্রবর্তীর পরিচালনায় নাটক মঞ্চস্থ হয়। এতে অভিনয় করেন মাইনউদ্দিন মানু, আরশাদ আলী, নুরুল ইসলাম মণ্ডল, হরে কৃষ্ণ বৈরাগী, আইনউদ্দিন ফকির, প্রলয় মজুমদার, অপূর্ব সাহা, আল আমিন, জামিল দেওয়ান, সুনীল বিশ্বাস, তৌকির আহমেদ, নেকবর হোসেন, রেখা সিদ্দিকী, প্রতিমা সরকার, লুবনা ও মিস সানি। এর আগে ২৯ ও ৩০ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সাংস্কৃতিক সংগঠন মুক্তবাণী নাট্য সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে গলি থেকে রাজপথ ও প্রেম হলো অভিশাপ নাটক মঞ্চস্থ হয়েছে। গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে রঞ্জন দেবনাথ চক্রবর্তীর রচনা ও রণজিত্ চক্রবর্তীর পরিচালনায় এ নাটক মঞ্চস্থ হয়।রাজবাড়ীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আর্ট ক্যাম্প: রাজবাড়ীতে চিত্রশিল্পী রশিদ চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আর্ট ক্যাম্প, স্মৃতি সম্মাননা প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। প্রদর্শনীতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ১৪ জন শিক্ষার্থীর আঁকা ৩৩টি শিল্পকর্ম স্থান পায়। এ উপলক্ষে ১ এপ্রিল শিল্পী রশিদ চৌধুরী স্মৃতি পরিষদের আয়োজনে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে একুশে পদকপ্রাপ্ত শিল্পী মনসুর-উল-করিমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, বিশেষ অতিথি পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, মেজর (অব.) জুলফিকার হোসেন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে এম এ মোমেনকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।