গোয়ালন্দে যুবদল নেতাসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে এক যুবদলের নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে করা এক সভা থেকে দুজনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। আজ বুধবার দুপুরে গোয়ালন্দ বাজারে ওই সভা থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ জানায়, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও আমলযোগ্য অপরাধে তাঁদের আটক করা হয়েছে। আটক হওয়া দুজন হলেন যুবদলের নেতা আবু বক্কার সিদ্দিক (৩২) ও যুবদলকর্মী লাল্টু মণ্ডল (৩০)।থানা পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, গত হরতাল চলাকালে জেলা যুবদলের আহ্বায়ক শামসুল হক বাবলুসহ কয়েকজন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। আর এর প্রতিবাদে ও গেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আজ দুপুরের দিকে উপজেলা যুবদলের একাংশ গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে সভা ডাকে। খবর পেয়ে পুলিশ ওই সভা থেকে দুজনকে আটক করে। এ সময় অন্যান্য নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে যান।উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম শেখ জানান, দলীয় সভা চলাকালে পুলিশ যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলী নূর হোসেন জানান, আমলযোগ্য অপরাধ ও রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে এবং প্রশাসনের অনুমতি না নিয়ে সভা করায় দুজনকে আটক করা হয়েছে।