গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌলতদিয়া-খুলনা মহাসড়কে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার রেলগেট এলাকায় গতকাল শনিবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এ ব্যাপারে আজ রোববার গোয়ালন্দ ঘাট থানায় মামলা হয়েছে।থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বরিশাল থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস গতকাল রাত আড়াই দিকে গোয়ালন্দ রেলগেট জামে মসজিদের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের সীমানা দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুরা গ্রামের রফিকুল ইসলাম (২৫) মারা যান। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় শুভ (৩৫) নামের অপর এক যাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি যশোরের পৌরশহর এলাকায়।