গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ শহরের পদ্মার মোড় এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে প্রায় ১৫০ ফুট নিচে খাদে পড়ে যাওয়ায় এক নারী নিহত এবং অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।আহত বাসযাত্রী মাওলানা মোহসীন উদ্দীন জানান, বাসটি ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। বাসটি নদী পার হওয়ার পর দৌলতদিয়া থেকেই বেপরোয়াভাবে চালাতে থাকে। দ্রুত গতিতে চালানোর কারণে গোয়ালন্দ পদ্মার মোড় সেতুর ওপর বাসটি জোরে শব্দ করে মহাসড়ক থেকে খাদে পড়ে যায়। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর ওই নারীর মৃত্যু হয়। ওই নারীর সঙ্গে ছোট্ট একটি শিশুও ছিল বলেও জানিয়েছেন তিনি।গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নারীটির লাশ ও শিশুসন্তানটিকে গোয়ালন্দ মোড় হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের চালক পলাতক।