গোয়েন্দা ব্যর্থতার জন্য বিডিআরে বিদ্রোহ ঘটেছিল: সংসদে সাজেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ‘গোয়েন্দা ব্যর্থতার জন্য দেশে বেশ কয়েকবার করুণ পরিণতির সৃষ্টি হয়েছে। গোয়েন্দা ব্যর্থতার জন্য বিডিআর বিদ্রোহের মতো ঘটনা ঘটেছিল। তত্ত্বাবধায়ক সরকার গোয়েন্দাদের একটি গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করেছিল। তাই রাষ্ট্রীয় গোয়েন্দা সংগঠনকে কোনো বিশেষ বাহিনী বা গোষ্ঠীর না বানিয়ে রাষ্ট্রের কল্যাণে কাজে লাগানোর উপায় খুঁজে বের করার প্রস্তাব করছি।’ আজ সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ উপনেতা বলেন, ‘সচিবালয়ের চার দেয়ালের ভিতর ও মন্ত্রণালয়ে যারা আছে, তারা এক ভবন থেকে আরেক ভবনে যায়। কিন্তু গুণগত কোনো পরিবর্তন হয় না। জনপ্রশাসনে সংস্কারে বাজেট বক্তৃতায় ভালো কাজের পুরস্কার আর খারাপ কাজের জন্য সাজার কথা বলা হয়নি। কর্মকর্তাদের বহু বছরের গোপনীয় প্রতিবেদনকে মূল্যায়ন করতে হবে।’সাজেদা চৌধুরী বলেন, পরিবর্তনের শ্লোগান নিয়ে সরকার ক্ষমতায় এসেছে। পরিবর্তনের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। খোল-নলচে পরিবর্তন করতে হবে।সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার ইনশাল্লাহ হবে। শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচার আমরা করব।’ যুদ্ধাপরাধীদের বিচারে যত টাকা দরকার, তা বরাদ্দের দাবি জানিয়ে উপনেতা বলেন, ‘যুদ্ধাপরাধের অপবাদ থেকে আমরা জাতিকে মুক্তি দিতে চাই।’সৈয়দা সাজেদা বলেন, ‘কালো টাকা সাদা করার বৈধতা দেওয়া হলে, তা দুর্নীতি প্রতিরোধের লক্ষ্য অর্জনের পথে বড় বাধা হতে পারে।’সংসদের উপনেতা দাবি করেছেন, আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি পরিবার থেকে একজন করে চাকরি দেওয়া সম্ভব।বিভিন্ন মহল থেকে চাকরির বয়সসীমা বাড়ানোর যে দাবি আসছে, তা নাকচ করে দিয়ে এ প্রসঙ্গে সুনির্দিষ্ট প্রস্তাব প্রত্যাশা করে সাজেদা চৌধুরী বলেন, ঢালাওভাবে চাকরির মেয়াদ বৃদ্ধি করলে বর্ধিত মেয়াদে আর কোনো বেকারকে চাকরি দেওয়া যাবে না।