গৌতম হত্যা মামলার দুই আসামি আবার রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ কর্মকর্তা গৌতম হত্যা মামলার আসামি জাকির ও আবদুর রউফ ভূঁইয়া ওরফে সোহেলকে আবারও রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ।চার দিনের রিমান্ড শেষে জাকির ও সোহেলকে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হয়। পুলিশ তাঁদের দুজনকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। মহানগর হাকিম নজরুল ইসলাম শুনানি শেষে জাকিরের চার দিন এবং সোহেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।প্রসঙ্গত, বংশাল থানার অপারেশন কর্মকর্তা গৌতম রায়কে গত ১৯ এপ্রিল গভীর রাতে রাজধানীর ধোলাইখাল এলাকায় দুর্বৃত্তরা হত্যা করে।