গৌরনদী ক্যাথলিক চার্চে সাংস্কৃতিক সন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার কেন্দ্রীয় ক্যাথলিক চার্চে ২৯ ডিসেম্বর যাজক অভিষেক উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তন্বী, হ্যাপি, অনামিকা, বৈশাখী ও লিনা। সংগীত পরিবেশন করেন ক্যাথলিক চার্চের কল্লোলের শিল্পীরা। শেষে অনুষ্ঠিত হয় নাটক ও লোকগীতি। উপস্থিত ছিলেন চট্টগ্রাম ধর্মপ্রদেশের সহকারী ধর্মপাল বিশপ লরেন্স সুব্রত হাওলাদার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম খান।