গৌরনদীতে অভি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌরনদী উপজেলা পরিষদ আয়োজিত প্রথম অভি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২২ মে শুরু হয়েছে। সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী সমাবেশে গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ও সৈয়দা মনিরুন নাহার, পৌর মেয়র নুরুল ইসলাম, টুর্নামেন্টের আহ্বায়ক সৈয়দ মাহাবুব আলম প্রমুখ। উদ্বোধনী খেলায় সুকান্ত বাবু ফুটবল একাদশ ও তরুণ সংঘ ফুটবল একাদশ অংশ নেয়।