গৌরনদীতে ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল জলিল হাওলাদারকে আজ শুক্রবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে বোরাদী গরঙ্গল গ্রামের এক পানচাষির বরজ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, আবদুল জলিল হাওলাদার তাঁর ১৫ থেকে ২০ জন সহযোগীকে নিয়ে গতকাল রাতে পানচাষির গুঁড়িয়ে দেওয়া বরজের জমিতে ঘর তুলতে যান। গোপন সংবাদ পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।ওসি আরও বলেন, গত মঙ্গলবার সকালে পানচাষি মো. আলাউদ্দিন হাওলাদারের ৫০ শতাংশ জমির পান বরজ আবদুল জলিল হাওলাদার গুঁড়িয়ে দেন। এ ঘটনায় ওই দিন বিকেলেই ইউপি সদস্য আবদুল জলিলসহ ১২ জনকে আসামি করে গৌরনদী থানায় মামলা করা হয়।