গৌরনদীতে ওয়ার্ড যুবদলের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়ন যুবদলের সভা ২৮ নভেম্বর চাঁদশী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে চাঁদশী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রফিক চোকদার। সভায় চাঁদশী ইউনিয়ন যুবদলের নয়টি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটির নবনির্বাচিত ব্যক্তিরা হলেন ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রেমানন্দ ঘরামী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাইনুল গাজী, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রতন দত্ত, সাধারণ সম্পাদক আবুল সরদার, সাংগঠনিক সম্পাদক গৌতম সরকার, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মিজান মিয়া, সাধারণ সম্পাদক নুরুজ্জামান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি জি এম ইউসুফ কাওসার, সাধারণ সম্পাদক সোহাগ সরদার, সাংগঠনিক সম্পাদক সুজন সরদার, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সৈয়দ সামছুল আলম, সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী প্রমুখ।