গৌরনদীতে কবিতা উত্সব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবস উপলক্ষে চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের উদ্যোগে গৌরনদীতে ১৫ আগস্ট বিকেলে ব্যতিক্রমী কবিতা উত্সব অনুষ্ঠিত হয়েছে।গৌরনদী প্রেসক্লাব মিলনায়তনে কবিতা উত্সবে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন চন্দ্রদ্বীপ সাতিহ্য সমাজের সম্পাদক কবি শিকদার রেজাউল করিম। এ ছাড়া অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন চিত্ত রঞ্জন দাস, চায়না দেবনাথ, পলাশ তালুকদার, মোর্শেদ আলম, দিপা দাস, সরোয়ার আলম কাওসারী প্রমুখ। চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের উদ্যোগে এবার প্রথম ব্যতিক্রমী এ অনুষ্ঠানে গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, কালকিনি ও বাবুগঞ্জের অর্ধশতাধিক কবি-সাহিত্যিক উপস্থিত ছিলেন।