গৌরনদীতে গণনাটক ‘গরিবের আর্তনাদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী বাটাজোর রাবেয়া ফজলে করীম মহিলা মহাবিদ্যালয়ের মিলনায়তনে ৪ অক্টোবর গণনাটক ‘গরিবের আর্তনাদ’ মঞ্চস্থ হয়েছে। উপজেলার পিঙ্গলাকাঠী প্রগতি নাট্যদলের শিল্পীদের পরিবেশনায় অতিদরিদ্রদের পক্ষে সহায়ক শক্তি জনগণের গণনাটক ‘গরিবের আর্তনাদ’ মঞ্চস্থ হয়। স্বেচ্ছাসেবী সংগঠন উন্নয়ন প্রচেষ্টা, বিএনডিএন ও আভাসের আয়োজনে ‘জাতীয় বাজেটে নাগরিক অংশগ্রহণ চাই’ শীর্ষক সংলাপ অনুষ্ঠান শেষে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণনাটকের আয়োজন করা হয়।বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কবির উদ্দিন। বক্তব্য দেন উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক এইচ এম শাহজাহান কবীর, বাটাজোর হাইস্কুলের প্রধান শিক্ষক সদানন্দ চক্রবর্তী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, গৌরনদী ডট কমের সম্পাদক খোকন আহম্মেদ, বিএনডিএনর প্রকল্প কর্মকর্তা সুকুমার মিত্র, অ্যাডভোকেসি কর্মকর্তা আতিক হাসান, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, কে এম শামসুল ইসলাম, আনন্দ লাল বাড়ৈ, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সম্পাদক কবি সিকদার রেজাউল করিম প্রমুখ।