গৌরনদীতে নির্বাচনী গরম হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন গত ২৪ নভেম্বর গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীলসমাজের প্রতিনিধিদের আসন্ন ইউপি নির্বাচনের আচরণবিধির বিভিন্ন দিক অবহিত করে আগামী বছরে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন। এ ঘোষণার পর গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের সর্বত্র নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সাতটি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন স্থানে সামাজিক কর্মকাণ্ডে যোগদানসহ সামাজিক অনুষ্ঠানে প্রার্থিতা ঘোষণা করছেন। কেউ আবার দলীয় সমর্থনের আশায় হাইকমান্ডের কাছে ধরনা দিচ্ছেন। বিএনপির একক সম্ভাব্য প্রার্থী থাকলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছেন। গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ১ নম্বর খাঞ্জাপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপিরসহ সভাপতি আকন সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান মো. নূর আলম সেরনিয়াবাত, আবদুর রাজ্জাক হাওলাদার, খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক অখিল চন্দ্র ও খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রণব রঞ্জন দত্ত। ২ নম্বর বার্থী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান মোঃ ফকরুল আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আবদুর রাজ্জাক হাওলাদার, উপজেলা যুবলীগের সদস্য মো. ফারুক ব্যাপারী, বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান প্যাদা, উপজেলা বিএনপির সহসম্পাদক মো. আবুল কালাম খান ও উপজেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহিন। ৩ নম্বর চাঁদশী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি মো. তাইফুর রহমান কচি, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. হাক্কানি আলম, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি কৃষ্ণকান্ত দে ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম। ৪ নম্বর মাহিলাড়া ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কালিয়া দমনগুহ ও উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য মো. আলমগীর হোসেন এবং মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল কালাম সিকদার। ৫ নম্বর বাটাজোর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান শামছুল হক হাওলাদার, বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবদুর রব হাওলাদার, বাটাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকতার হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পরিমল চত্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাইদুর রহমান ও সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডি আল রাহী শাহজাহান। ৬ নম্বর শরিকল ইউনিয়নের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি মঞ্জুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আ. মান্নান মৃধা, ফারুক হোসেন মোল্লা ও গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মঞ্জুরুল হক, মো. ফারুক মৃধা। ৭ নম্বর নলচিড়া ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে গৌরনদী উপজেলা বিএনপির সহসভাপতি বর্তমান চেয়ারম্যান সেকেন্দার হোসেন মৃধা, সৈয়দ সালাউদ্দিন মির্জা, গৌরনদী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাফিজ মৃধা, নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান কবীর, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায় ও সিরাজুল ইসলাম খলিফা। এসব সম্ভাব্য প্রার্থী এলাকায় ক্যালেন্ডার বিতরণ, শুভেচ্ছা বিনিময়, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে অনুদান প্রদানসহ বিভিন্নভাবে গণসংযোগ অব্যাহত রেখেছেন। আসন্ন ইউপি নির্বাচনে সব রকম মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা করার কথা উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী পাঁচ লাখ ও ইউপি সদস্য প্রার্থী এক লাখ টাকা করে নির্বাচনে খরচ করতে পারবেন। তাও আলাদা ব্যাংক হিসেবের মাধ্যমে খরচ করতে হবে। আগামী জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচন সমাপ্ত করা হবে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, সৈয়দা মনিরুন নাহার, গৌরনদী পৌরসভার মেয়র নুরুল ইসলাম নূর আলম হাওলাদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) এসআই শাহজালাল খলিফা প্রমুখ। এর আগে তিনি উজিরপুর উপজেলার জনপ্রতিনিধি ও সুধীসমাজের নেতাদের সঙ্গে অনুরুপ মতবিনিময় সভা করেন।