গৌরনদীতে বর্ষাকালীন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ক্লাব ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত বর্ষাকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৫ জুলাই শরিকল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। মহিষা আনসার ভিডিপি ক্লাব ও শরিকল হাইস্কুলের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মহিষা আনসার ভিডিপি ক্লাব ৬-০ গোলে শরিকল হাইস্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শরিকল ক্লাব ও পাঠাগারের সহসভাপতি মো. ইমাম হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী মো. জুয়েল খান। বক্তব্য দেন শরিকল ক্লাব ও পাঠাগারের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সহসভাপতি মো. এমদাদ মৃধা, মো. মুরাদ আহম্মেদ, শরিকল ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জানে আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী কয়েস। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।