গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে ২১ আগস্ট গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে গৌরনদী বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম খান। বক্তব্য দেন কালিয়া দমন গুহ, জয়নাল আবেদীন হাওলাদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক হারিছুর রহমান, মিয়া গোলাম মনির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন শরীফ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়েরুল ইসলাম ভূঁইয়া, পৌর ছাত্রলীগের সভাপতি নজরুল মিয়া প্রমুখ। একই দিন বিকেলে গৌরনদীর ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে আলোচনা সভা ও গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।