গৌরনদীতে যুবদলের পাল্টাপাল্টি কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত পাল্টাপাল্টি কমিটি ১৭ জুলাই ঘোষণা করা হয়েছে। এ নিয়ে যুবদলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।দুই কমিটির নেতারাই নিজেদের বৈধ কমিটি বলে দাবি করে ১৯ জুলাই পৃথকভাবে পরিচিতি সভার আয়োজন করে। ওই দিন বিকেল চারটায় গৌরনদী বন্দরে আবদুর রব কিন্ডারগার্টেন প্রাঙ্গণে ইঞ্জিনিয়র আবদুস সোবাহান সমর্থিত নবগঠিত কমিটির গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান শরীফের সভাপতিত্বে নবগঠিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শরীফ হাফিজুর রহমান ও সহসভাপতি আবদুল মান্নান খান। প্রধান বক্তা ছিলেন নবগঠিত পৌর যুবদলের আহ্বায়ক মো. নান্না খান। বক্তব্য দেন জসিম শরীফ, মনিরুজ্জামান মনির, ওয়াসিম গাজি প্রমুখ।অপর দিকে একই দিন বিকেল পাঁচটায় গৌরনদী বাসস্ট্যান্ডে আল-আমিন এতিমখানা মাঠ প্রাঙ্গণে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আকন কুদ্দুসুর রহমানের সমর্থিত উপজেলা ও পৌর যুবদলের পাল্টা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত উপজেলা যুবদলের পাল্টা কমিটির আহ্বায়ক মাসুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আকবর হোসেন মোল্লা, ধর্মবিষয়ক সম্পাদক আবদুর রব সরদার, গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আমির আলী ফকির, যুবদলের নেতা ফরিদ মিয়া, আবদুর রহমান চোকদার। প্রধান বক্তা ছিলেন নবগঠিত পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন শরীফ। বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন ভূঁইয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোল্লা মাহফুজ, ছাত্রদলের নেতা ফুয়াদ হোসেন প্রমুখ।