গৌরনদীতে সাতলা-মাওয়া বাস সার্ভিস উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের প্রত্যন্ত বিল উজিরপুরের সাতলা ইউনিয়ন থেকে কাওড়াকান্দি-মাওয়া রুটে যাত্রীবাহী এসি ও নন-এসি বাস চলাচল ২৯ আগস্ট উদ্বোধন করা হয়েছে। বরিশাল-২ আসনের (উজিরপুর-বানারীপাড়া) সাংসদ মনিরুল ইসলাম এ বাস লাইনের উদ্বোধন করেন। এ উপলক্ষে সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়সিন্ধু তালুকদার, সহকারী ভূমি কর্মকর্তা ইসরাইল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. হুমাউন কবির খান, উপজেলা যুবলীগের সভাপতি আ. মজিদ সিকদার, উপজেলা যুবলীগের কোষাধ্যক্ষ লিটন, আনোয়ার হোসেন, বন্ধন রেন্ট-এ-কারের পরিচালক মো. বাদল হাওলাদার প্রমুখ।