গৌরনদীর সাত ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড যুবদলের কমিটি গঠন
বরিশালের গৌরনদী উপজেলার তৃণমূল যুবদলকে শক্তিশালী করার লক্ষ্যে গত সপ্তাহে সম্মেলনের মাধ্যমে সাতটি ইউনিয়নের যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন করা হয়। গত ২৬ সেপ্টেম্বর গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সফিকুর রহমান শরীফ স্বপন আব্দুর রব কিন্ডারগার্ডেন স্কুলে এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে সাতটি ইউনিয়নের এ কমিটি ঘোষণা করেন।উপজেলার সাতটি ইউনিয়ন কমিটির কর্মকর্তারা হলেন—১ নম্বর খাঞ্জাপুরের হুমায়ুন কবির সরদার সভাপতি, সালাউদ্দিন সরদার সাধারণ সম্পাদক ও জাকির হোসেন ফকির সাংগঠনিক সম্পাদক; ২ নম্বর বার্থীর ছরোয়ার মোল্লা সভাপতি, রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক, ওহাব খান সাংগঠনিক সম্পাদক; ৩ নম্বর চাঁদশীর রফিক চোকদার সভাপতি, অপু গাজী সাধারণ সম্পাদক, হানিফ সরদার সাংগঠনিক সম্পাদক; ৪ নম্বর মাহিলাড়ার শাহীন সিকদার সভাপতি, মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক, খলিলুর রহমান সরদার সাংগঠনিক সম্পাদক; করে ৫ নম্বর নলচিড়ার জহিরুল ইসলাম জহির সভাপতি, আলী হোসেন হাওলাদার সাধারণ সম্পাদক, জুয়েল সরদার সাংগঠনিক সম্পাদক; ৬ নম্বর বাটাজোর আলমগীর মোল্লা সভাপতি, জামাল সরদার সাধারণ সম্পাদক, তাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক; ৭ নম্বর সরিকলের হেদায়েত মৃধা সভাপতি, মাসুম হাওলাদার সাধারণ সম্পাদক ও পনির মৃধাকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়। এ ছাড়া একইভাবে বরিশালের গৌরনদী পৌরসভার নয়টি ওয়ার্ডে যুবদলের কমিটি গঠন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর গৌরনদী বন্দরের আবদুর রব কিন্ডারগার্টেন স্কুল মিলনায়তনে গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. নান্না খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রব। পৌর আহ্বায়ক মো. নান্না খান সমাবেশে আনুষ্ঠানিকভাবে পৌরসভার নয়টি ওয়ার্ড কমিটি ঘোষণা করেন। কমিটির নেতারা হলেন—পৌর ১ নম্বর ওয়ার্ডে মাহাবুব আলম দিদার সভাপতি, মো. জামাল সরদার সাধারণ সম্পাদক ও বিশ্বজিৎ রায় সাংগঠনিক সম্পাদক; ২ নম্বর ওয়ার্ডে রুবেল সিকদার সভাপতি, এমদাদুল হক খান সাধারণ সম্পাদক ও হেলাল সরদার সাংগঠনিক সম্পাদক; ৩ নম্বর ওয়ার্ডে শহীদ কবিরাজ সভাপতি, সরোয়ার ফকির সাধারণ সম্পাদক ও হাফিজ সরদার সাংগঠনিক সম্পাদক; ৪ নম্বর ওয়ার্ডে দেলোয়ার সিকদার সভাপতি, এনায়েত মোল্লা সাধারণ সম্পাদক ও বাবুল বেপারী সাংগঠনিক সম্পাদক; ৫ নম্বর ওয়ার্ডে শামীম হাওলাদার সভাপতি, আনিচ ফকির সাধারণ সম্পাদক ও রহিম সরদার সাংগঠনিক সম্পাদক; ৬ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান হাওলাদার সভাপতি, শহিদুল ইসলাম উকিল সাধারণ সম্পাদক ও দুলাল সরদার সাংগঠনিক সম্পাদক; ৭ নম্বর ওয়ার্ডের মাছুম মীর সভাপতি, কাওছার ঘরামী সাধারণ সম্পাদক ও জাকির গোমস্তা সাংগঠনিক সম্পাদক; ৮ নম্বর ওয়ার্ডের নাসির মল্লিক সভাপতি, ছরোয়ার হোসেন খন্দকার সাধারণ সম্পাদক ও মনির হোসেন বেপারী সাংগঠনিক সম্পাদক; ৯ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলাম খান সভাপতি, সিরাজুল ইসলাম চুন্নু সাধারণ সম্পাদক ও জসিম বেপারী সাংগঠনিক সম্পাদক।