গৌরীর জন্য প্রিয়াঙ্কা বাদ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান তাঁর খুব কাছের বন্ধু; বন্ধুর অর্ধাঙ্গিনী, মানে গৌরী খানের সঙ্গেও তাঁর সম্পর্কটা বেশ উষ্ণ। তাই গৌরীর ভালো-মন্দের গুরুত্বটাও দিতে হয় তাঁকে। বন্ধুপত্নি যে আজকাল প্রিয়াঙ্কা চোপড়ার ছায়াও মাড়াতে চাইছেন না, এটা করণ জোহর বেশ ভালো করেই জানেন। আর তাই ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের সম্ভাব্য আমন্ত্রিত অতিথির তালিকা থেকে ঘ্যাচ করে কেটে দিলেন গৌরীর শত্রু প্রিয়াঙ্কার নাম! করণের খুব ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, বলিউডের প্রথম সারির প্রায় সব তারকার নামই আছে করণের অতিথির তালিকায়, বাদ পড়েছে প্রিয়াঙ্কার নাম।লোকে বলছে, বন্ধুর ঘরে শান্তি রক্ষায় করণের এটা উত্তম সিদ্ধান্ত! জি নিউজ।