গ্যাঁড়াকলে সাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষিটা এখন কঠিন গ্যাঁড়াকল হয়ে দাঁড়িয়েছে সাইফ আলী খানের জন্য। তাঁর এই ঘুষিতে নাক ফেটেছে ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ইকবাল শর্মার। সাইফ এখন বলছেন, স্রেফ আত্মরক্ষার জন্য কাজটি তিনি করেছেন। কিন্তু তাঁর এসব কথা ধোপে টিকবে না। মুম্বাইয়ের কোলাবা থানার পুলিশ বলছে, সাইফের বিরুদ্ধে ওই ব্যবসায়ীর মামলাটি এমন শক্ত যে আদালতের বাইরে রফা না হলে তিনি পার পাবেন না। পুলিশ বলছে, তদন্তে নেমে তাঁরা সাইফ ও ইকবালের করা অভিযোগ খতিয়ে দেখেন। এতে ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। তাঁদের সাক্ষ্য অনুযায়ী, সাইফই প্রথমে ইকবালকে আঘাত করেন। তা-ও আবার বিনা উসকানিতে। আর সাইফ যে ইকবালের শ্বশুরকে মেরেছেন, ঘটনাটি ঘটেছে হোটেলের একজন কর্মীর সামনেই। কাজেই সাইফের বক্তব্যের সঙ্গে সাক্ষীদের দেওয়া তথ্য মিলছে না। টাইমস অব ইন্ডিয়া।