গ্যারে মাথুরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রেসিং রুম থেকে মাঠে যাওয়ার সময় অধিনায়ককে বলেছিলেন, ১০ রানে ৪ উইকেট নেবেন। কথা রাখতে পারেননি গ্যারে মাথুরিন। তবে অভিষেকে যা করেছেন, তাতেই ম্যাচ-সেরা, অবিশ্বাস্য এক জয়ের নায়ক। বাঁ-হাতি স্পিনে ৪ ওভারে ৯ রানে ৩ উইকেট—মাথুরিনের এই বোলিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১১৩ রান করেও জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়ার অখ্যাত এক ক্রিকেটার থেকে হঠাৎ বিখ্যাত হয়ে যাওয়া মাথুরিনই আমাদের এই সপ্তাহের তারকা।