গ্যালারি কায়া ও ‘আমরা’-এর মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গ্যালারি কায়া’ ও ‘আমরা’ নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে চারুকলা প্রদর্শনীর আয়োজন-সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আমরা ২০১২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গ্যালারি কায়ার অনুষ্ঠিতব্য সব চিত্র প্রদর্শনী আয়োজনে সহায়তা করবে। গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী এবং আমরার চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদকে উভয়েই নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি এ চুক্তিতে স্বাক্ষর করেন। গ্যালারি কায়া বছরজুড়ে বিভিন্ন সময়ে শিল্পীদের নানা মাধ্যমে করা চিত্র প্রদর্শনী আয়োজন করবে, যেগুলো বাংলাদেশি সমকালীন, আধুনিক ও প্রচলিত ধারাকে তুলে ধরবে।