গ্যালারি জলরং-এ ‘দেশজ স্পন্দন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নববর্ষ সামনে রেখে গ্যালারি জলরং আয়োজন করেছে সাত শিল্পীর বিশেষ চিত্র প্রদর্শনী। শিরোনাম ‘দেশজ স্পন্দন’। গতকাল বুধবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী সমরজিত্ রায় চৌধুরী ও নিসার হোসেন।প্রদর্শনীর শিল্পীরা হলেন আবদুস শাকুর শাহ, সুকুমার পাল, নিখিল চন্দ্র দাস, আর কে দাস, রঘুনাথ চক্রবর্তী, সুশান্ত পাল ও নাজির হোসেন। তাঁদের মধ্যে ঐতিহ্যবাহী লোকজ ঘরানার শিল্পী যেমন আছেন, তেমনি আছেন আধুনিক ধাঁচের শিল্পী। এ প্রদর্শনী চলবে ২০ এপ্রিল পর্যন্ত।